শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

জমি দখলে বাঁধা দেওয়ায় হামলা ভাংচুর, আহত-৬জন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় জমি জবর দখলে বাঁধা দেওয়ায় হামলা ও ভাংচুরের ঘটনায় একই পরিবারের ৬জন রক্তাক্ত জখম হয়েছেন। আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের মৃত জহির উদ্দিন শেখের ছেলে হোসেন আলী (৬৫), তার ছোট ভাইয়ের স্ত্রী রাশেদা বেগম (৪০), ফজিলা বেগম (৪৫), খাদিজা বেগম (৩৫) ও আমেনা বেগম (৩৫) এবং তার বোন মহিরন বেওয়া (৫৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আহত হোসেন আলীর সাথে তার প্রতিবেশী মৃত মনছুর আলীর ছেলে মোখলেছুর রহমানের দীর্ঘ দিন ধরে ২১শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। যা নিয়ে উচ্চ ও নিম্ন আদালতে মামলা বিচারাধিন রয়েছে।  শনিবার সকালে দেশি অস্ত্রসহ দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালান মোখলেছুর রহমান গংরা। এতে বাঁধা দেয়ায় হোসেন আলীকে প্রথমে এলোপাতারি মারপিট করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার পরিবারের ৫জন নারী সদস্যকে লোহার রড ও দেশি অস্ত্রে রক্তাক্ত জখম করে। প্রাণ ভয়ে সবাই বাড়ি ফিরে এলে হামলাকারীরা তাদের পিছু নিয়ে বাড়িতে এসে দ্বিতীয় দফায়  হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে হোসেন আলীর পরিবারের ৬জন আহত হন।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার (২৪ এপ্রিল) দুপুরে  হোসেন আলী বাদি হয়ে মোখলেছুর রহমানকে প্রধান করে ১১জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেন।

 

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ কুন্ড সাংবাদিকদের বলেন, আহতদের ২জন মাথায় ও বাকীরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone