শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
ধান ক্ষেতে ছত্রাকের আক্রমণে কৃষকের ব্যাপক ক্ষতি

ধান ক্ষেতে ছত্রাকের আক্রমণে কৃষকের ব্যাপক ক্ষতি

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী গ্রামে ধান ক্ষেতের ছত্রাকজনিত রোগ-বালাইয়ের কারণে কৃষকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

 

এ সমস্যার হাত থেকে বাঁচার জন্য কোনো প্রকার সুপরামর্শ পাচ্ছেন না কৃষকরা। হাট-বাজার থেকে নানা ধরনের ঔষুধ ক্রয় করে এনে স্প্রে করেও কোন সুফল মিলছেনা বলে জানান স্থানীয় কৃৃৃৃষকেরা।

 

চরখাটামারী গ্রামের কৃষক জামাল হোসেন বলেন, অনেক দিন ধরে ধান চাষ করে আসছি কিন্তু এ ধরনের সমস্যার কবলে কখনও পড়তে হয়নি। এ বছর ধান গাছ একটু বড় হতেই না হতে শুরু হয়েছে নানা রকমের রোগ-বালাই। হাট-বাজার থেকে বিভিন্ন কোম্পানীর কীটনাশক ও কার্বোডাইজিম ঔষধ ক্রয় করে এনে স্প্রে করছি কিন্তু সঠিক ফলাফল পাচ্ছিনা।

 

একই গ্রামের কৃষক রমজান আলী বলেন, আমরা অনেক কষ্ট করে ফসল ফলাই শেষ মূহুর্তে এসে যদি ফসলের এই হাল হয় তাহলে আমাদের মাথা গোচার ঠাঁই থাকবেনা, জুটবেনা দুমুঠো ভাত। এবার যদি এই ভাইরাসের কারনে ধানের সঠিক ফলন না পাই তাহলে মাথার উপর ছাতা ধরার মতো আর কোনো উপায় থাকবেনা।

 

তারা আরও বলেন, আমরা এখনও যদি সুপরামর্শ পাই তাহলে আমাদের ফসল ফিরিয়ে আনা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone