শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
লালমনিরহাটে লকডাউন মানছে না কেউ; জনসচেতনতা তৈরির প্রচেষ্টায় প্রশাসন

লালমনিরহাটে লকডাউন মানছে না কেউ; জনসচেতনতা তৈরির প্রচেষ্টায় প্রশাসন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলায় ঢিলেঢালাভাবেই পার হচ্ছে সরকার-ঘোষিত ৭দিনের লকডাউনের দ্বিতীয় দিন। দোকানপাট বন্ধ থাকলেও দোকানের সামনে বা আশেপাশেই চুপচাপ বসে রয়েছেন দোকানের মালিক বা কর্মচারী। পরিস্থিতি বুঝে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছেন তারা।

 

মাইকিং করা ছাড়া সরকার ঘোষিত নির্দেশনা কার্যকরে প্রশাসনের তেমন কোনো ব্যবস্থা চোখে পড়েনি।

 

সকাল থেকে জেলা জুড়েই ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক চলছে আগের মতই।

 

লালমনিরহাট জেলা শহরের গোশালা বাজারসহ অন্যান্য হাট-বাজারগুলো কাঁচাবাজারে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।

 

মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে পথচারীরা বলেন, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পড়ি।

 

সরকারি অফিস বন্ধ থাকলেও ব্যাংকগুলো খোলা রয়েছে। তবে কঠোর নিয়ম মানা হচ্ছে সেখানে।

 

লালমনিরহাট জেলার ৫টি  (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলা শহর ও গ্রামাঞ্চলে লকডাউন আরও ঢিলেঢালাভাবে পালন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone