শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত
হেফাজতে ইসলামে’র মত অশুভ শক্তির নৈরাজ্যকর তান্ডব প্রতিরোধ ও অপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন

হেফাজতে ইসলামে’র মত অশুভ শক্তির নৈরাজ্যকর তান্ডব প্রতিরোধ ও অপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলা কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট প্রেসক্লাবের আয়োজনে হেফাজতে ইসলাম, পাকিস্তানের দোসর, জামাত, শিবির, আলবদর, আলশামসহ বিএনপি’র মত অশুভ শক্তির নৈরাজ্যকর তান্ডব প্রতিরোধ ও অপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, লালমনিরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য তন্ময় আহমেদ নয়ন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আদিতমারী উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আজিজুল হক, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ প্রমুখ। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লালমনিরহাট জেলা শাখার আহবায়ক নওয়াজেস আহমেদ বাপ্পী, সদস্য সচিব সৈয়দ শামীম আহমেদ, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, বাংলা পত্রিকা প্রতিনিধি হাসান আলীসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone