শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট

দগ্ধ সেই পোশাক শ্রমিক রেশমার সাহায্য প্রয়োজন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, এসিডদগ্ধ পোশাক শ্রমিক রেশমা আক্তারের উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

 

বর্তমানে রেশমা লালমনিরহাট সদর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রয়োজন মনে করছে তার পরিবার।

 

রেশমা এর আগে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

 

জানা গেছে, মেহেদী হাসান (১৯) নামের এক বখাটে গত ২০ মার্চ রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শাসনগাঁও এলাকায় গার্মেন্টস থেকে ফেরার পথে এসিড জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে। তখন রেশমার সাথে তার বান্ধবী স্বপ্না (১৮) এসিড দগ্ধ হন। পরে, স্থানীয় বাসিন্দারা দুই তরুণীকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন।

 

এ ঘটানায়, পোশাক শ্রমিক মোছাঃ রেশমা আক্তার সাফিয়া’র পিঠ হতে নিতম্ব পর্যন্ত ও তার বান্ধবী স্বপ্না আক্তারের ডান হাতের কনুইয়ের চামড়া ঝলসে গেছে।

 

পরে রেশমার বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ২১/০৩/২০২১ইং তারিখে একটি লিখিত  অভিযোগ দায়ের করেন। ২২ মার্চ দুপুরের পর অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করে আদালাতে সোপর্দ করেছে থানা পুলিশ।

 

এদিকে রেশমার উন্নত চিকিৎসা ও আইনি সহায়তায় সরকার, বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠনসহ সমাজের বিত্তবানরা ভূমিকা রাখবে বলে আশা করছে সুশীল সমাজ।

 

তবে রেশমার শরীরে কি ধরনের দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়েছিল জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক সোহাগ চৌধুরী সাংবাদিকদের জানান, পরীক্ষা-নিরীক্ষা চলছে রিপোর্ট পেলে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone