শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রী ওয়াইফাই

গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রী ওয়াইফাই

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রী ওয়াইফাই সেবার ব্যবস্থা করেছে লালমনিরহাট প্রেসক্লাব কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে লালমনিরহাট প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে ফ্রী ওয়াইফাই সেবার উদ্বোধন করেন লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স।

 

এ সময় লালমনিরহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল আলম দৌলত, কার্যকরী সদস্য তন্ময় আহমেদ নয়ন উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স বলেন, আমরা দ্বায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে প্রেসক্লাবের সদস্যদের প্রয়োজনীয় সুবিধাগুলো নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি। এরই মধ্যে সাংবাদিকদের বসার যে সংকট ছিল তা নিরসন করাসহ বিভিন্ন সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ফ্রী ইন্টারনেট সুবিধা চালু করা হলো। খুব শীঘ্রই প্রেসক্লাব কার্যালয় রিমডেলিংয়ের কাজ শুরু করা হবে।

 

এ বিষয়ে লালমনি প্রতিদিনের সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল বলেন, ফ্রী ইন্টারনেট সেবা প্রদান করার ব্যবস্থা করায় প্রেসক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আরও একধাপ এগিয়ে গেলো লালমনিরহাট প্রেসক্লাব।

 

লালমনিরহাট প্রেসক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছাস প্রকাশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone