শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও পত্রিকার মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও পত্রিকার মোড়ক উন্মোচন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: শুক্রবার (২৬ মার্চ) বিকাল ৪টায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা নজরুল ইসলাম মন্ডল। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, এডাব-লালমনিরহাট জেলা শাখার সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, জেলা প্রশাসক আবু জাফর প্রমুখ। কবিতা পাঠ করেন মোহনা, ফারুক আহম্মেদ সূর্য, একান্ত, আজমেরী পারউইন লাবনী প্রমুখ। এ সময় স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা আব্দুল মজিদ মন্ডল, সভাপতি স্বপ্না জামান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি হাসান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone