শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
তিস্তার চরের শস্য বৈচিত্র্যতা এখন সমতল ভূমি থেকে অনেক বেশি

তিস্তার চরের শস্য বৈচিত্র্যতা এখন সমতল ভূমি থেকে অনেক বেশি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: তিস্তা নদীর বালু চরে মিষ্টি কুমড়া, তরমুজ, পেয়াজ, আদা, হলুদ, রসুন, কাউন, ভূট্টা, চীনা বাদাম, সূর্যমুখীসহ বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের সবজির আবাদ করা হচ্ছে। তিস্তার চরের শস্য বৈচিত্র্যতা এখন সমতল ভূমি থেকে অনেক বেশি। চর কৃষির বাম্পার ফলনে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদী বিধৌত গোবর্ধন ও চর মহিষখোঁচার তিস্তা পাড়ের মানুষের মুখে হাসি ফুটেছে। তিস্তা নদীর বালু চর এখন আর অভিশাপ নয়। বালু চরে বিভিন্ন ফসল চাষ করে তিস্তা পাড়ের হাজার হাজার কৃষক এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

 

প্রতিবারের বন্যায় তিস্তার ভাঙ্গনে হাজার হাজার পরিবার গৃহহারা হয়ে পড়ে। বালু পরে নষ্ট হয়ে যায় কয়েক হেক্টর ফসলি জমি। বন্যার পানির সঙ্গে আসা বালু জমিতে পড়ে পতিত হয়ে জমিকে চাষের অনুপযোগী করে তোলে।

 

অতঃপর কৃষকরা কঠোর পরিশ্রম করে জমির উপরের বালু মাটি তুলে এঁটেল মাটি বের করে চাষ করেন মিষ্টি কুমড়া, তরমুজ, পেয়াজ, আদা, হলুদ, রসুন, কাউন, ভূট্টা, চীনা বাদাম, সূর্যমুখীসহ বিভিন্ন ধরনের সবজি। এসব বালু চরে বিভিন্ন ধরনের সবজি চাষ করে অনেক কৃষক সাফল্যের মুখ দেখছেন।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone