শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: সোমবার (২২ মার্চ) বিকাল ৩টায় শ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি চত্ত্বরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াপাড়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, প্রতিমা ও মন্দির ভাংচুর, লুটতরাজ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়, সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার প্রদীপ কুমার রায়, সভাপতি হীরা লাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখা সাধারণ সম্পাদক মুহিন রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বিশ্বনাথ রায় বিশ্ব প্রমুখ। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধু সুদন রায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone