শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫২হাজার ৪শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ
আগামীকাল শেখ রাসেল শিশুপার্ক আধুনিকায়ন ও নতুন রাইডস স্থাপনের শুভ উদ্বোধন

আগামীকাল শেখ রাসেল শিশুপার্ক আধুনিকায়ন ও নতুন রাইডস স্থাপনের শুভ উদ্বোধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আগামীকাল মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৩টায় শেখ রাসেল শিশু পার্কে জেলা পরিষদের আয়োজনে শেখ রাসেল শিশুপার্ক আধুনিকায়ন ও নতুন রাইডস স্থাপনের শুভ উদ্বোধন ২০২১ অনুষ্ঠিত হবে।

 

সভাপতিত্ব করবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা) রফিকুল ইসলাম। উদ্বোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমা। প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার আবিদা সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সোহরাব, প্যানেল চেয়ারম্যান-২ মেহেরুন নাহার মেরী, সদস্য আবুল কাশেম, সাইফুল ইসলাম, তাহমিদুল ইসলাম বিপ্লব।

 

জানা যায়, দেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি অবহেলিত জেলার নাম লালমনিরহাট। দেশ স্বাধীনের ৫০বছর পেড়িয়ে গেলেও মানসিক বিকাশ কিংবা বিনোদনের জন্য লালমনিরহাট জেলা শহরে গড়ে উঠেনি কোন বিনোদন কেন্দ্র।

 

এমনি এক সময় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে যোগদান করেন বিনোদন প্রেমি এক তারুণ্যজ্জ্বল রাজনীতিবিদ এ্যাডঃ মতিয়ার রহমান। তিনি এ এলাকার শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষসহ আপামর জনগণের বিনোদনের লক্ষ্যে লালমনিরহাট জেলা শহরের তালুক খুটামারা মৌজায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অফিসের সামনে বাংলাদেশ রেলওয়ের পরিত্যাক্ত জমিতে শুরু করেন বিনোদনমূলক কাজ। যাঁর নাম “শেখ রাসেল শিশু পার্ক”। শেখ রাসেল শিশু পার্কের চারপাশে প্রাচীর বেষ্টিত। গণমানুষের প্রবেশের জন্য উত্তর পার্শ্বে রয়েছে গেইট। এ পার্কে চারপাশে শোভাবর্ধন করে দাঁড়িয়ে রয়েছে নানা প্রজাতির প্রাচীন গাছপালা। দর্শনার্থীদের দেখার জন্য রয়েছে ভাস্কার্যের তৈরী নজর কাড়া বিভিন্ন ধরনের কারুকাজ। আর এসব প্রাচীন গাছপালার পাখির কিচির-মিছির শব্দে মুখরিত হয় আগত দর্শনার্থী। ভাস্কার্যের মধ্যে রয়েছে- ঘোড়া, উঠপাখি, কবুতোর, গরুর গাড়ি, দোয়েল, রয়েল বেঙ্গল টাইগার ইত্যাদি। শিশু-কিশোরদের বিনোদন আকর্ষণীয় করতে রাখা হয়েছে ঝুলন্ত দোলনা, নাগর দোলা, চড়কী, পানির ফোয়ারা/ ঝরণা, শ্লিপারসহ আরও অনেক কিছু বিনোদনের উপকরণ। এসব বৃক্ষের ছায়ার নিচে দর্শনার্থীদেরও জন্য রয়েছে বসার ব্যবস্থা। আরও রয়েছে অনেক কিছু বিনোদনের উপকরণ। সর্বপরি লালমনিরহাট জেলা শহরটি এখন সৌন্দর্যে ফুটে উঠেছে এবং বিনোদন কেন্দ্র পরিণত হতে চলছে। সম্প্রতি লালমনিরহাট জেলা শহর-গ্রামাঞ্চলের মানুষের কাছে বিনোদন কেন্দ্র হিসেবে শেখ রাসেল শিশু পার্কটি ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে মর্মে জানালেন কিছু দর্শনার্থী। ইদানিং লক্ষণীয় যে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা বিনোদনের জন্য পরিবারের সদস্য কিংবা শিশু-কিশোরদের নিয়ে বেড়াতে আসছেন এখানে। সারাদিনই অভিভাবকদের হাত ধরে ছুটে শিশু-কিশোররা।

 

আরও জানা যায়, লালমনিরহাট জেলা শহরের বিনোদন প্রেমি মানুষ ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমানের উদ্যোগে ও লালমনিরহাট জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় শেখ রাসেল শিশু পার্কটি এখন বিনোদন কেন্দ্রে পরিণত হতে চলেছে। যেন মন কেড়েছে লালমনিরহাটের বিনোদন প্রেমি মানুষের। তবে সচেতন মহলের অভিমত, এ ধারা অব্যাহত থাকলে শেখ রাসেল শিশু পার্কটি হতে পারে একটি বিনোদন কেন্দ্র বা পার্ক।

 

উল্লেখ্য যে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লালমনিরহাট জেলাবাসীর বহুল প্রত্যাশিত শেখ রাসেল শিশু পার্কটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভপতি মোতাহার হোসেন এমপি ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান। এরই ধারাবাহিকতায় আগামীকাল শেখ রাসেল শিশুপার্ক আধুনিকায়ন ও নতুন রাইডস স্থাপনের শুভ উদ্বোধন ২০২১ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone