শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শপথ নিলেন লালমনিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ

শপথ নিলেন লালমনিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন।

 

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা তাঁদের শপথ বাক্য পাঠ করান।

লালমনিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিসমত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম এবং ১, ২, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিসেস বিউটি রহমান, ৪, ৫, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে লালমনিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ লালমনিরহাটের প্রবেশদ্বার তিস্তা ব্রীজ এলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর তিস্তা থেকে লালমনিরহাট পর্যন্ত তাঁদের শুভাকাঙ্খিগণ পথে পথে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এতে হাজারও মানুষের ঢল নামে।

উল্লেখ্য যে, গত ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone