শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গাড়ির চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অভিযান

গাড়ির চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অভিযান

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গাড়ির হেড লাইটের চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে লালমনিরহাট ট্রাফিক পুলিশ।

 

আজ বুধবার (১০ মার্চ) সকাল থেকে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে দূর্ঘটনা এড়াতে গাড়ির হেড লাইটের চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণ করতে এ অভিযান শুরু করেন।

 

এ সময় মিশন মোড় চত্ত্বর এলাকায় এ অভিযানে অংশ নেয় ওই স্থানে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জন মোস্তাফিজ, ট্রাফিক সার্জন জাকির, এটিএসআই মিঠু, কনেস্টবল জাহাঙ্গীর আলম।

 

অভিযান চালানোর সময় মোটর সাইকেল, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশাসহ সকল ধরনের যানবাহনের হেড লাইট থেকে আসা চোখ ঝাঁঝালো আলো নিয়ন্ত্রণের জন্য লাইটের উপরিভাগে কালো কালী দিয়ে দিচ্ছে তারা।

 

এ অভিযান বিষয়ে জানতে চাইলে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জন মোস্তাফিজ ও সার্জন জাকির বলেন, দূর্ঘটনা এড়াতে বিভিন্ন যানবাহনে ব্যবহৃত এলইডি লাইটে ও গাড়িগুলো হেড লাইটের উপরের অংশ কালো কালী দিয়ে দেওয়া হচ্ছে। এ সময় গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে সতর্কতা অবলম্বন করে চলাচল করার অনুরোধও জানান তারা।

 

প্রসঙ্গত, গত ৩ মার্চ কয়েকটি পত্রিকায় “লালমনিরহাটে রাতে এলইডি লাইটের কারনে ঝুঁকিতে মানুষজন” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়টি তাদের নজরে আসলে অভিযান শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone