শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৭ই মার্চে হাতীবান্ধা হাইওয়ে পুলিশের আনন্দ উদযাপন

৭ই মার্চে হাতীবান্ধা হাইওয়ে পুলিশের আনন্দ উদযাপন

মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: লালমনিরহাটে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অনুষ্ঠান এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে।

 

আজ রোববার (৭ই মার্চ) উপজেলার বড়খাতা হাইওয়ে থানা চত্বরে ৭ই মার্চ উদযাপন এবং ৭ই মার্চের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে কেককাটা হয়।

 

অনুষ্ঠানে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খানের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগ হাতীবান্ধা উপজেলা শাখা ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, বড়খাতার ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাফিউল আমির (অবঃ আর্মি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহমদ রাজন, হাইওয়ে থানার সার্জন একেএম নওশেদ ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় অনুষ্ঠানে স্থানীয় বাস, ট্রাক, অটো চালক, শ্রমিক, কর্মজীবী মানুষ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ ফকিরপাড়া ইউনিয়ন কমান্ডার অসিয়ার রহমান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার লোমহর্ষক ঘটনা বর্ণনা করেন।

 

হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুম খান বাংলাদেশ আওয়ামী লীগের সফলতা এবং ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের সংক্ষিপ্ত বর্ণনা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone