শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

স্বাধীন ওয়াইফাই এর শুভ উদ্বোধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী হাট বাজার মসজিদ সংলগ্ন বালিকা বিদ্যালয় রোডস্থ লালমনিরহাট-এ স্বাধীন ওয়াইফাই এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন ওয়াইফাই (প্লেক্সাস ক্লাউড) এর সি.ই.ও মোবারক হোসেন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক মেয়র মমিনুল হক, লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানা, স্বাধীন ওয়াইফাই (প্লেক্সাস ক্লাউড) এর জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন। পরিচালনায় স্বাধীন ওয়াইফাই (প্লেক্সাস ক্লাউড) এর শাখা ব্যবস্থাপক আহসান হাবিব পাটোয়ারী। দাওয়াতক্রমে আব্দুস সালাম, সাইদুল ইসলাম বুদা, গোলাম রাব্বানী।

 

স্বাধীন ওয়াইফাই (প্লেক্সাস ক্লাউড) এর জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া কোন কিছু কল্পনা করা যায় না। ইন্টারনেট ছাড়া মোবাইল ফোনকে ৫০% কার্যকর হিসেবে ধরা হয়, শতভাগ হিসেবে বিবেচনা করা হলে মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট থাকা জরুরী। তারই ধারাবাহিকতায় এই প্রথম লালমনিরহাটে আমরাই স্বাধীন ওয়াইফাই নিয়ে এসেছি যাতে করে গ্রাম ও শহরের সকল মানুষ এর সুবিধা গ্রহণ করতে পারে।

 

তিনি আরও বলেন, সকল শিক্ষার্থীরা সল্প খরচে ওয়াইফাই ব্যবহার করে তথ্য প্রযুক্তির সকল সুবিধা গ্রহণ করতে পারে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone