শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
স্ত্রী ও সন্তানকে নিয়ে অটোরিকশায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আসাদুল হাবিব দুলু

স্ত্রী ও সন্তানকে নিয়ে অটোরিকশায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আসাদুল হাবিব দুলু

১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনে পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারে স্ত্রী ও সন্তানকে নিয়ে অটোরিকশায় চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (ধানের শীষ)র প্রার্থী আসাদুল হাবিব দুলু।

‎এতে নারী ও তরুণ প্রজন্মের ভোটারদের কাছে ঘরে ঘরে যাচ্ছেন। তাই পাচ্ছে আলাদা গুরুত্ব। মানুষ সারা ও ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রচারে ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির প্রার্থী সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-এঁর স্ত্রী ও তার সন্তান।
‎বাবার জন্য নির্বাচনী গণসংযোগে নেমেছেন দুলুর ছেলে আহনাফ হাবিব ইনতিসার। দিনভর তিনি ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে বাবার পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।

‎এদিকে, নারী ভোটারদের টার্গেট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ, প্রচারপত্র বিলি ও উঠান বৈঠক করছেন লালমনিরহাট-৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থীর স্ত্রী লায়লা হাবিব ফলে ভোটের মাঠে প্রার্থীদের স্ত্রীদের ভোট প্রার্থনা নতুন মাত্রা যুক্ত করেছে নির্বাচনি প্রচারণায়। তবে সবকিছুর নেপথ্যে রয়েছে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নারী ভোটারদের উপস্থিতি বাড়ানো।

‎লালমনিরহাট-৩ আসনে আসাদুল হাবিব দুলু একদিকে প্রচারণায় গেলে অন্যদিকে যাচ্ছেন তার স্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব।

‎সকাল থেকে দুপুর পর্যন্ত এই ভিন্ন কৌশলে গণসংযোগ শেষ করে দুপুর ২টার পরে রাত ৮টা পর্যন্ত লালমনিরহাট সদরের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেন আলাদা আলাদা স্থানে।

‎অন্যদিকে লালমনিরহাট-৩ আসনে তিস্তাকেন্দ্রিক রাজনীতি এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। কৃষক ও নদী পাড়ের মানুষের প্রত্যাশা এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ধর্মীয়, গ্রামীণ ও মধ্যবিত্ত ভোটারদের সমীকরণ কোন দিকে ঝুঁকবে, তা নিয়েই চলছে চুলচেড়া বিশ্লেষণ।

‎সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লালমনিরহাটে তৈরি হয়েছে এক অদৃশ্য চাপ ও উত্তেজনা।

‎ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে এবারের নির্বাচন শুধু দল বদলের নয় বরং লালমনিরহাটের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা নির্ধারণের লড়াই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone