শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান

মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: অতি স্বল্প খরচে ও কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে লালমনিরহাটের কৃষকদের। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই মিষ্টি আলুর চাষ। বর্তমানে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন এলাকার কৃষকরা মিষ্টি আলু চাষ করেছে। উৎপাদিত আলুর বাজার মূল্য ভালো হওয়ায় দিন দিন বাড়ছে আলুর চাষাবাদ।

 

কৃষকরা জানায়, পতিত জমিতে মিষ্টি আলু চাষে লাভবান হওয়ায় তাদের ধারণা পাল্টে যায় এবং মিষ্টি আলু চাষে তারা আগ্রহী হয়ে উঠেন। বছরের একটি মাত্র ফসল মিষ্টি আলু চাষ করে অনেকই লাভবান হচ্ছেন।

 

কুলাঘাট ইউনিয়নের মিষ্টি আলু চাষি জুরান আলী, বেলাল হোসেন, আলম জানান, প্রতি বিঘা মিষ্টি আলু চাষে তাদের খরচ পড়ে ৫ থেকে ৬হাজার টাকা। উৎপাদিত আলু বিক্রি করা যায় ২৫ থেকে ৩০হাজার টাকা।

ফলে খরচ বাদে প্রতি বিঘায় তাদের মুনাফা দাঁড়ায় ১৫ থেকে ২০হাজার টাকা।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। এবং বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। এখানকার উৎপাদিত মিষ্টি আলু খেতে অনেক মিষ্টি ও সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।

 

এদিকে মিষ্টি আলুর ব্যবসায়ী শুকুর উদ্দিন, মহাব্বর জানান, তারা এখানকার মিষ্টি আলুর জমি এবং জমি থেকে উঠানো আলু পাইকারি দরে কিনে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। এই এলাকার উৎপাদিত মিষ্টি আলুর দেশব্যাপী চাহিদা থাকায় তারাও বেশ লাভবান হচ্ছেন।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতা ও পরামর্শে এখানকার কৃষকরা মিষ্টি আলু চাষ করে বেশ লাভবান হচ্ছেন। ফলে প্রতি বছরেই বাড়ছে আবাদের পরিমাণ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone