শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
গভীর রাতে অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতঘর : দগ্ধ মা-ছেলে

গভীর রাতে অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতঘর : দগ্ধ মা-ছেলে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ঘরে আগুন লেগে ঘুমন্ত মা ও ২ ছেলে আগুনে দগ্ধ হয়েছে।

গতকাল রোববার (২১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আহতরা হলো- ওই এলাকার মৃত জোবেদ আলীর স্ত্রী হাজেরা বেওয়া (৪৫), ছেলে আল আমিন (১৫) ও হিমেল (৯)।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরুল আমিন সরকার জানান, রাতে খাওয়া শেষে ২ছেলেকে নিয়ে ঘুমিয়ে পরেন বিধবা মা হাজেরা। মধ্যরাতে হঠাৎ চুলোর আগুন থেকে পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। এতে ঘুমন্ত মা ও ২ছেলে দগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়। সব থেকে বেশি দগ্ধ হয়েছে ছোট ছেলে হিমেল। তার পুরো পিঠ পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে বিধবা হাজেরা বেওয়ার থাকার ২টি ঘর ভস্মীভূত হয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধরা চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone