শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
পাটগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

পাটগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনসারুল হক মিলন (৩৫) নামে ডাচ-বাংলা ব্যাংকের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

 

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট বুড়িমারী জাতীয় মহাসড়কের বাউরা ম্যাচের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসারুল হক মিলন কালীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

স্থানীয় লোকজন জানান, নিহত আনসারুল হক মিলন ম্যাচের ঘাট এলাকায় কর্মরত পাটগ্রাম থেকে বাড়ি ফেরার পথে বুড়িমারী স্থলবন্দর গামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটর সাইকেলে অফিস শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে জব্দ করে বড়খাতা হাইওয়ে থানাতে নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone