শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটবাসী ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না
লালমনিরহাটে শসা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা

লালমনিরহাটে শসা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: শসা চাষে স্বাবলম্বী হচ্ছেন লালমনিরহাটের চাষিরা। চলতি মৌসুমে শসার চাষ করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার কৃষকরা। আগে এই অঞ্চলে বিভিন্ন প্রকার সবজির চাষ করা হতো। তবে বর্তমান মৌসুমে শসার চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন সেখানকার স্থানীয় চাষিরা।

 

জানা যায়, আগের মৌসুমে খুব কম পরিমাণ জমিতে শসার চাষ করে সাফল্য পেয়েছিলেন কৃষকরা। এরপর এই মৌসুমে আরও বেশি পরিমাণ জমিতে শসার চাষ করেন তারা। হাইব্রিড জাতের শসার চাষ করে ব্যাপক ফলন পান তারা।

 

এই অঞ্চলের শসা চাষে সাফল্য দেখে অন্য অঞ্চলের চাষিরা আগ্রহী হয়েছেন শসা চাষের প্রতি। সফল হওয়া কৃষকদের কাছ থেকে তারা বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা নিচ্ছেন।

 

শসা চাষীরা বলেন, আগের মৌসুমগুলোতে জমিতে অন্য সব ফসলের চাষ করা হতো। কিন্তু সেসব ফসল থেকে খুব একটা লাভ হতো না। পরে এই মৌসুমে শসা চাষ করেছেন। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় শসার ফলন হয়েছে বেশ ভালো। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে লাভবান হবেন চাষীরা।

 

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম জানান, এই মৌসুমে অনেকেই শসার চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে, তাই কৃষকরা লাভবান হওয়ার আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone