শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
পাটগ্রামে চাঁদা দিতে অনীহা, চালকদের মারলেন শ্রমিক নেতা

পাটগ্রামে চাঁদা দিতে অনীহা, চালকদের মারলেন শ্রমিক নেতা

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা উত্তোলনের প্রতিবাদ করায় কয়েক জন চালককে মারধর করেছে স্থানীয় শ্রমিক নেতারা।

 

এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছেন ট্রাক চালকরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে মারধর নয়, চাঁদা উত্তোলন নিয়ে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

 

সকাল থেকে বুড়িমারী স্থল বন্দরের ট্রাক থামিয়ে জোর পূর্বক চাঁদা উত্তোলন করছেন স্থানীয় বুড়িমারী স্থলবন্দর ট্রাক ট‍্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতারা। সন্ধ্যায় কয়েক জন চালক ওই চাঁদা উত্তোলনের প্রতিবাদ করলে এ সময় রবিউল ও সুমন নামে দুই ট্রাক চালককে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে বাকি ট্রাক চালকরা বুড়িমারী স্থল বন্দর-ঢাকা সড়ক অবরোধ করেন।

 

বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ট্রাক চালকদের মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বুড়িমারী স্থলবন্দর ট্রাক ট‍্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাব হোসেন ট্রাক চালকদের মারধরের অভিযোগ অস্বীকার করেন।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, কাউকে মারধর করা হয়নি। চাঁদা উত্তোলন নিয়ে স্থানীয় দুইটি শ্রমিক গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যেই চাঁদা উত্তোলনের চেষ্টা করবেন তাকেই আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone