শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাট পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের পক্ষে গণসংযোগ

লালমনিরহাট পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের পক্ষে গণসংযোগ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের (নৌকা) বরাদ্দকৃত প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বর থেকে সেনা মৈত্রী মার্কেট হয়ে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, সাবেক কোষাধ্যক্ষ মোকছেদুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

 

তারা লালমনিরহাট পৌরসভার সাধারণ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone