শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
হাতীবান্ধায় সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রম ও আলোচনা সভা

হাতীবান্ধায় সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রম ও আলোচনা সভা

মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) এর উদ্যোগে মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদে অফগ্রীড চরাঞ্চলসমূহে নেসকো লিমিটেডের নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে হাতীবান্ধা উপজেলার  ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চেয়ারম্যান   অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক (শ্যামল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন বিক্রয় বিতরণ বিভাগ নেসকো লিমিটেড হাতীবান্ধা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমিনুল হক ডন, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক এলিজা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের প্রভাষক আবু সায়েম, ফেরদৌস হোসেন ইউনিয়ন পরিষদের সদস্যসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone