শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন মেয়র রিন্টু

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন মেয়র রিন্টু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত টানা দুই বারের নির্বাচিত লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।

 

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রিয়াজুল ইসলাম রিন্টুকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

 

বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আসন্ন পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুর পরিবর্তে মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেনকে নৌকা প্রতীক দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। তবে আজ মঙ্গলবার ওই অনুষ্ঠানে মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু মনোনয়ন প্রত্যাহার করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone