শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম সাংবাদিক কাজী সুলতান-এর ১৩তম প্রয়াণ দিবসে স্মরণ সভা ও দোয়া মাহফিল

লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম সাংবাদিক কাজী সুলতান-এর ১৩তম প্রয়াণ দিবসে স্মরণ সভা ও দোয়া মাহফিল

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গতকাল সোমবার (২৫ জানুয়ারি) রাত ৮টায় লালমনিরহাট প্রেসক্লাবে লালমনিরহাট প্রেসক্লাবের আয়োজনে লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম সাংবাদিক কাজী সুলতান-এর ১৩তম প্রয়াণ দিবসে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখ্খারুল ইসলাম মজনু। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট প্রেসক্লাবের সহসভাপতি হাসান উল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সেমিনার ও সমাজ কল্যাণ  সম্পাদক এসকে সাহেদ, কার্যকরী সদস্য সৈকত ইসলাম, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক রমজান আলী, মরহুম সাংবাদিক কাজী সুলতান-এর পুত্র মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ। এ সময় লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স।

দোয়া মাহফিল পরিচালনা করেন বসুন্ধরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম শাহাদাত হোসেন নাইম। দোয়া মাহফিল শেষে লালমনিরহাট প্রেসক্লাবের সদস্য প্রদীপ আচার্য ও সজীব আলমের তত্ত্বাবধায়নে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone