শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটের নদীগুলোর চরে চাষ হচ্ছে বোরো ধান ‎লালমনিরহাটে নতুন দিনের ভাবনা বিনিময় অনুষ্ঠিত র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত ‎লালমনিরহাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাথর বোঝাই ট্রাক কাস্টমস নির্ধারিত এলাকার বাহিরে; নিরাপত্তা নিয়ে উদ্বেগ কৃষকেরা আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা ‎বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত
লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে ১০জন, কাউন্সিলর পদে ৮১জন, মহিলা কাউন্সিলর পদে ২২জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে ১০জন, কাউন্সিলর পদে ৮১জন, মহিলা কাউন্সিলর পদে ২২জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ এ লালমনিরহাট জেলার ২টি (লালমনিরহাট ও পাটগ্রাম) পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

আজ রবিবার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার মেয়র পদে ১০জন, কাউন্সিলর পদে ৮১জন, মহিলা কাউন্সিলর পদে ২২জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।

এ নির্বাচনে মেয়র পদে দলীয়।

কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর দলীয়ভাবে না হলেও লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র একাধিক প্রার্থী রয়েছে।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন (নৌকা), জাতীয় পার্টির এস এম ওয়াহেদুল হাসান সেনা (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মোশারফ হোসেন রানা (ধানের শীষ), স্বতন্ত্র রিয়াজুল ইসলাম রিন্টু, রেজাউল করিম স্বপনসহ ৬জন, কাউন্সিলর পদে ৪৪জন, মহিলা কাউন্সিলর পদে ১৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।

পাটগ্রাম পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের রাশেদুল ইসলাম সুইট (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একেএম মোস্তফা জামান ওপেল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ (সুমন মিয়া হাতপাখা), স্বতন্ত্র কাজী আসাদুজ্জামান আসাদসহ ৪জন, কাউন্সিলর পদে ৩৭জন, মহিলা কাউন্সিলর পদে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone