শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ২ দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত একই মঞ্চে জনগণের মুখোমুখি হলেন ৬জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের লড়াই লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও চিনি এবং বিভিন্ন পণ্য জব্দ ‎লালমনিরহাটের ৩টি আসনে ৮,০০৫জন পোস্টাল ব্যালট ভোটারসহ ভোটার সংখ্যা ১১,৩৬,৪৮৯জন ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং আসামীসহ মোটর সাইকেল জব্দ বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তুমি বললেই

জাকি ফারুকী:

বেরিয়ে পরতে পারি পথে

ওপথ আমার চেনা,

যেতে যেতে খিদে লাগে যদি,

দু চার আনার বাদাম কেনা হলে

ভালো হতো।

তুমি কি বলবে-

 

আমার বাদামের সখ দেখে?

পৃথিবীতে কতো ধরনের মানুষ আছে

আমার মতো একজনও দেখলেনা

তুমি।

 

ওখানে নদী আছে!

পাহাড়, তার ঢালে অজস্র চায়ের গাছ

মাঝে মাঝে মাথা তুলে ছায়া বৃক্ষ!

 

বুকের মধ্যে নিশপিশ করে প্রেম

ধাতব কন্ঠস্বরের মাঝে রিনরিন করে

বেজে ওঠে তোমার গলার স্বর,

এতোদিন কোথায় ছিলে?

 

ভীষন অবাক হই, তোমার সাথে কেমন

বিরহ আমার, টেরই পেলাম না।

কিছু স্বপ্ন ধরে থাকা যায়

কিছু ছবি চোখে দেখা যায়

সবখানে,

আর তাই বিরহ কোথাও নাই

এই অমৃত জীবনে।

 

১৩/১/২০২১

টিনটনফলস্, নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone