শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোগলহাট ইউনিয়নের রাস্তার জীবন্ত গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

মোগলহাট ইউনিয়নের রাস্তার জীবন্ত গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের আঞ্চলিক পাকা সড়কের দুই ধারে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লাগিয়েছিল বিভিন্ন প্রজাতির কাঠ গাছ। গাছগুলো ইতোমধ্যে বেশ বড় আকারের হয়েছে। কিন্তু এরমধ্যে বিভিন্ন জাতের জীবন্ত গাছেরর কোন হদিস মিলছে না সড়কের পাশে। কারণ, সড়কের পাশে জীবন্ত মূল্যবান গাছগুলো রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপা, ভাটিবাড়ী, কোদালখাতা, ফুলগাছ, ইটাপোতা, কর্ণপুর পর্যন্ত আঞ্চলিক পাকা সড়কে এমন দৃশ্যই চোখে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ-১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ সড়কের কাকেয়াটেপা থেকে মোগলহাট বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের ১০কিলোমিটার। এই রাস্তার দুই পার্শ্বে লাগানো গাছের মধ্যে জাম, কাঠার, জলপাই, নিম, কড়াই, মেহগনি, ইউক্যালিপ্টার, শিশুগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

এর মধ্যে কোদালখাতা-ভাটিবাড়ী সড়কের জীবন্ত গাছের গোড়ালী রয়েছে গাছ নেই। কিছু দিন থেকে রাস্তার পাশে জীবন্ত গাছগুলো রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

যেন দেখার সবাই আছে, বলার মানুষও আছে, কিন্তু আইনী ব্যবস্থা নেওয়ার কেউ নেই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone