শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
লালমনিরহাটের রত্নাই নদীর উপর স্টিল ব্রীজ ঝুঁকিপূর্ণ : দূর্ঘটনার আশংকা

লালমনিরহাটের রত্নাই নদীর উপর স্টিল ব্রীজ ঝুঁকিপূর্ণ : দূর্ঘটনার আশংকা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট-ফুলবাড়ী সড়কে চরকুলাঘাট এলাকায় রত্নাই নদীর উপর থাকা স্টিল ব্রীজটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি। উক্ত ব্রীজের স্টিলের পাটাতনের কয়েকটি জায়গায় গর্তের সৃষ্টি হয়ে বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। অথচ তা মেরামতের কোনো উদ্যোগই নেই। দূর্ঘটনার আশংকা নিয়েও যানবাহনে মানুষ পারাপার হচ্ছে।

রত্নাই নদীর উপর স্টিল ব্রীজ নির্মাণ করা হয় অনেক দিন পূর্বে। নির্মাণের পর কয়েকবার সংস্কার করা হয়। কিন্তু সংস্কারের কিছুদিন যেতে না যেতেই ব্রীজের গর্তের সৃষ্টি হয়। তখন গর্ত মেরামত করা হয়। এরপর আরও কয়েকবার গর্ত মেরামত করা হয়েছে। বর্তমানে আর মেরামত করা হচ্ছে না বলে জানা গেছে।

প্রায় দুই বছর আগে ‘শেখ হাসিনা ধরলা সেতু’ জনগণের জন্য খুলে দেয়া হয়। এতে করে লালমনিরহাট-ফুলবাড়ী-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী উপজেলার মানুষ ও যানবাহনের যাতায়াত বেড়ে যায়। ফলে পুনঃরায় গর্ত সৃষ্টি হলেও এখন তা মেরামত করতে কেউই এগিয়ে আসছে না। অথচ প্রতিদিন উক্ত ব্রীজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

ব্রীজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও স্টিল ব্রীজটি উপর তদারকি ও নজরদারি জোরদার করার দাবি জানিয়েছে সচেতন মহল। তাদের প্রত্যাশা, স্টিল ব্রীজটি ঝুঁকিপূর্ণ; মানুষের দুর্ভোগ লাঘবে সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুব দ্রুত পদক্ষেপ নেবে।

রত্নাই নদীর স্টিল ব্রীজে “সাবধান ক্ষতিগ্রস্ত সেতু, ৫ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ। আদেশক্রমে- নির্বাহী প্রকৌশলী, সওজ, লালমনিরহাট’ লেখা সাইনবোর্ড ঝুলে দিয়ে দায় এড়িয়েছে সড়ক বিভাগ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone