শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক
লালমনিরহাটে হুইল চেয়ারে জীবন কাটছে ছাত্রলীগ নেতা মৃণালের

লালমনিরহাটে হুইল চেয়ারে জীবন কাটছে ছাত্রলীগ নেতা মৃণালের

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে ছাত্রলীগ নেতার মানবেতর জীবন যাপন; অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা। সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত ছাত্রলীগ নেতা মৃণালের খোঁজ নেননি কোন নেতা। তার চিকিৎসার জন্য প্রয়োজন আরও ৫লক্ষাধকি টাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাহায্য চেয়েছেন তার প্রতিবেশি ও স্বজনরা।

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৃণাল কান্তি রায়। তার বাবা দিনমজুর রণজিৎ চন্দ্র রায়। মৃণাল পড়ালেখার পাশাপাশি জীবনের প্রয়োজনে ডেকোরেটরে আলোকসজ্জার কাজ করতেন। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি পদে ছাত্র রাজনীতি করতেন। তিনি তার দরিদ্র বাবা-মায়ের একমাত্র আদরের পুত্র। তার আরও ২বোন আছে। ১বোনের বিয়ে হলেও আরও ১বোন বিবাহ যোগ্য রয়েছেন। দিনমজুর বাবা ও মায়ের সংসারে থেকে পড়াশুনার খরচ যোগাতে ডেকোরেটরের লাইটিংয়ের কাজ করতেন। কিন্তু ২০১৬ সাল বাদ সাজে তার। বাড়ী থেকে বের হয়ে পীরগাছায় একটা অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ করার জন্য অটো রিক্সা করে যাওয়ার সময় রংপুর- পীরগাছা জাতীয় মহাসড়কে রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তার মেরুদন্ডের হার ভেঙ্গে যায়। অভাবের সংসারের রোজগার করতে গিয়ে বেচতে হয় তার বাবার বসতভিটার খানিকটা জমি। স্থানীয় কয়েকজন সামান্য কিছু টাকা চিকিৎসার জন্য প্রদান করলেও তাতে সেরে ওঠেননি মৃণাল। চিকিৎসক বলেছেন ভারতের উন্নত চিকিৎসা নিতে। কিন্তু তার সামর্থ্য না থাকায় মোটা অংকের টাকা পাবে কোথায়? খোঁজ নেয়নি জেলা কোন নেতা-কর্মীরা। এখন তার ২টি পা আর কাজ করছে না। হুইল চেয়ার তার জীবনের নিত্য সঙ্গী। তার প্রতিবেশি ও স্বজনদের আকুতি চিকিৎসার জন্য বিত্তবানসহ আওয়ামী লীগ সরকার প্রধানের নিকট অর্থ সাহায্য। তার বিকাশ নং- ০১৭০৪২৯৮৬৬৫ ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone