শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম-এঁর ইন্তেকাল

লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম-এঁর ইন্তেকাল

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে ঢাকাস্থ এনাম মেডিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম (৫০) অসুস্থ্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১পুত্র, ১কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে লালমনিরহাট তালুক খুটামারা কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ মোঃ আব্দুল হালিম-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

এক শোকবার্তায় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone