শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র জন্মদিন পালিত

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র জন্মদিন পালিত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির জন্মদিন পালিত হয়েছে। এতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন ও দলীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেককাটার মধ্য দিয়ে তাঁর জন্মদিন পালন করা হয়।

তাঁর ৭০তম জন্মদিন উপলক্ষে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের এমপি মোতাহার হোসেন উপস্থিত থেকে কেক কেটে নিজ হাতে সবাইকে খাওয়াই দেন।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমিনরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, মহিলা আসনের সংরক্ষিত সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমী, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ন চন্দ্র রায় প্রমুখ।

এর আগে মোতাহার হোসেন এমপি গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন ও যত্ন প্রকল্পের ১হাজার ৪শতজন মা ও শিশুকে নগদ অর্থ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone