শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হেলাল হোসেন কবির: আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ঘটিকায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কেডি বুড়িকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিশামত ঢঢ গাছ ঢেপঢেপীরহাট ফুটবল টুর্ণামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ওবাইদুল হক, সমাজ সেবক রশিদুল হক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, কাশিপুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, লালমনিরহাট সদর হাসপাতালের ব্রাদাস ফরিদুল ইসলাম, স্বাধীন ডেকোরেটরের প্রোঃ নূরনবী, আ’লীগ নেতা এমতাদুল পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী গণেশ চন্দ্র সরকার। এ সময় লালমনিরহাট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি পুনিল চন্দ্র রায়, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক, মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাকিল ইসলাম, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র বর্মন, পল্লী চিকিৎসক মিন্টু। সার্বিক সহযোগীতায় ছিলেন রুবেল ইসলাম ও হামিদুর রহমান। খেলায় ঢেপঢেপীরহাট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও নুরানী বাজার স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone