শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জে একই ট্রেনে কাটা পড়ে রহিদুল ইসলাম ইমরান (২৫) নামে একজজন মোটর সাইকেল আরোহীসহ দু’জনের মৃত্যু হয়েছে।

 

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ও দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনের কাছে শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের সাদেকুল ইসলাম রইসুলের পুত্র। অপর জনের নাম- পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকালে কাকিনা স্টেশন অতিক্রম করছিল। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ওই ট্রেনে কাটা পড়ে মারা যান। আবার একই ট্রেনটি লালমনিরহাট অভিমুখে ফেরার পথে একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারে মোটরসাইকেল আরোহী ইমরান কাটা পড়ে মারা যান।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone