শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
লালমনিরহাটে ইউএনও’র সঙ্গে দুর্ব্যবহার আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সাময়িক বরখাস্ত

লালমনিরহাটে ইউএনও’র সঙ্গে দুর্ব্যবহার আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সাময়িক বরখাস্ত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক ইমরুল কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (৩০ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১-কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতাও প্রদান করা হলো। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফারুক উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের বিভিন্ন দপ্তরে আর্থিক বিষয়ে অনৈতিক দাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছেন। এছাড়া পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরেলা আকতারের সঙ্গে অশোভন আচরণ প্রদর্শন করেছেন। উপজেলা চেয়ারম্যানের এসব কর্মকাণ্ড উপজেলা পরিষদের কর্মরত কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করে। এসব কারণে তার এ পদে বহাল থেকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা রাষ্ট্র বা পরিষদের স্বার্থের পরিপন্থী। তাই উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (উপজেলা পরিষদ সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩(খ)(১)ধারা অনুসারে তাকে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

গত ১৩ নভেম্বর প্রশাসনের ১৭জন কর্মকর্তা ফারুকের বিরুদ্ধে হুমকি, অসদাচরণসহ নানান অভিযোগ এনে লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য একটি অভিযোগ দেন। পরদিন দুপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা চলাকালীন ফারুক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে ভিজিডি ও মাতৃত্বকালীন ভাতার কার্ডের অংশ দাবি করেন। চেয়ারম্যানের এই কথার পরিপ্রেক্ষিতে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বিধি মোতাবেক তালিকা প্রণয়নের কথা বললে ক্ষিপ্ত হয়ে সভাস্থল ত্যাগ করেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক। কিছুক্ষণ পর ইউএনও অফিস সংলগ্ন করিডোরে লাগানো সিসি টিভি ক্যামেরাটি তিনি তার একজন ব্যক্তিগত লোক দিয়ে খুলে ফেলতে থাকেন।

বিষয়টি ইউএনও’র দৃষ্টিতে এলে তিনি তাৎক্ষণিক দৃশ্যটির ছবি তুলতে গেলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। এ সময় চেয়ারম্যান ইউএনওকে বলতে থাকেন, ‘বেশি কথা বললে পিটিয়ে নরসিংদী পাঠিয়ে দিব।’ এ সময় চেয়ারম্যান আরও বলেন, ‘উপজেলা পরিষদ কি তোর বাবার সম্পত্তি, উপজেলা পরিষদ কি তুই চালাবি।’ এ অবস্থায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চেয়ারম্যানকে নিবৃত্ত করার চেষ্টা করলে উত্তেজিত হয়ে প্রাণিসম্পদ কর্মকর্তাকে ‘ঘার ধরে উপজেলা পরিষদ থেকে বের করে দিব’ বলে হুমকি দেন। তখন অন্য অফিসাররা প্রতিবাদ জানালে তাদেরও গালিগালাজ করেন চেয়ারম্যান। খবর পেয়ে আদিতমারীর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে আদিতমারীর উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone