শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের মানুষের ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ
সবার কাছে দোয়া চাইলেন তরুণ জনপ্রিয় ইউপি সদস্য প্রার্থী লায়ন বসুনিয়া

সবার কাছে দোয়া চাইলেন তরুণ জনপ্রিয় ইউপি সদস্য প্রার্থী লায়ন বসুনিয়া

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পুরো নাম লুৎফর রহমান লায়ন বসুনিয়া (২৮)। সবাই তাকে লায়ন বসুনিয়া নামে চিনে। পেশায় ভ্যান্ডার (দলিল লেখক)। মুখ ভরা হাসি তার। সর্বদা সবার সাথে হাসি মুখেই কথা বলে। তরুণ এই ছেলেটির এলাকা জুড়ে বেশ সুনাম। বাবা আজিজার রহমান বসুনিয়া। চার ভাই বোনের মধ্যে লায়ন তৃতীয়। গ্রামটি লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের হরদত্ত। স্ত্রী নাসরিন সুলতানা বিথী ও চার বছরের এক সন্তানকে নিয়ে ছোট্ট পরিবার তার।

লায়ন বসুনিয়া ২০০৭ সালে মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর লালমনিরহাট সরকারি কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি পাস করেন। এবং লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ থেকে ২০১৫ সালে বিএসএস পাস করেছেন। ছাত্র জীবন থেকেই বেশ সৃজনশীল কাজের সাথে নিজেকে যুক্ত করেছেন। লায়ন বয়সে তরুণ হলেও এলাকার মানুষজন তাকে বেশ ভালোবাসে। সেই ভালোবাসার জায়গা থেকেই তাকে এখন অন্যভাবে দেখতে চায়। সেই জন্য এলাকাবাসী লায়ন বসুনিয়াকে মহেন্দ্রনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য হিসাবে দেখতে বেশ আগ্রহী রয়েছেন। মহেন্দনগর ইউনিয়নের হরদত্ত, মনোরম, রমাকান্ত গ্রাম নিয়ে ৯নং ওয়ার্ড গঠিত।

 

হরদত্ত গ্রামের ভোটার সুজন চন্দ্র রায় ও রতিন চন্দ্র বর্মন বলেন, লায়ন খুব ভালো ছেলে সে ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকার জন্য ভালো কিছু করতে পারবে।

 

মনোরম গ্রামের জয়নাল আবেদীন বলেন, গ্রামীণ রাস্তাঘাটের করুন দশা লায়ন বসুনিয়া মেম্বার হলে তা দুর করতে পারবে।

 

রমাকান্ত গ্রামের কোবাজ আলী বলেন, এলাকায় জুয়া ব্যাপক হাড়ে চলে লায়ন সেই জুয়া বন্ধ করতে কাজ করে চলছে। আশা করি মেম্বার হলে তা দুর করতে পারবে।

 

লুৎফর রহমান লায়ন বসুনিয়া বলেন, এলাকার মানুষ আমাকে ইউপি সদস্য হিসেবে দেখতে চায়। স্বাধ্যমতো মানুষের পাশে দারাচ্ছি। আমি জয়ী হলে এলাকার মানুষের সমস্যা সমাধান করবো। সেই সাথে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, শতভাগ নিশ্চিত করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone