শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
লালমনিরহাটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাজেমজুরাই ছাত্র সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আজ শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় বাজেমজুরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্ণামেন্টেরর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাজেমজুরাই ছাত্র সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আলীম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন কিসামত ঢঢ গাছ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আলহাজ্ব খলিলুর রহমান, কাশিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সওদাগার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লালমনিরহাট বিদ্যুৎ অফিসের আনিচুর জামান বুলু।

 

খেলায় অংশগ্রহণ করেন সেনপাড়া স্পোর্টিং ক্লাব ও সাপটানা স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন আব্দুল লতিফ ও জগদীশ। খেলায়  চ্যাম্পিয়ন হয় সেনপাড়া স্পোর্টিং ক্লাব ও রানার্স আপ হয় সাপটানা স্পোর্টিং ক্লাব।

 

এ সময় বাজেমজুরাই ছাত্র সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হালিম মিয়া, সদস্য আরিফ, শামীম, সুমন, শরিফুল, রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone