শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল
লালমনিরহাটে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

লালমনিরহাটে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এক তরুণী (১৮) কে ধর্ষণের অভিযোগে রবি মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম থানায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

অভিযুক্ত রবি মিয়া লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল আলীম মিয়ার পুত্র।

 

মামলার এজাহারে জানা সূত্রে যায়, পাটগ্রাম উপজেলার এক তরুণী একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কেরারটারী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। সেখানে গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার বোন ও বোন জামাই বাড়িতে না থাকার সুযোগে বোন জামাইয়ের প্রতিবেশী ভাতিজা রবি মিয়া ওই তরুণীকে ধর্ষণ করে। সে সময় মেয়েটির বোন বাড়িতে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ধর্ষক রবি মিয়া পালিয়ে যায়।

 

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা করে ব্যর্থ হয়ে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

ভিকটিমের অভিযোগটি আমলে নিয়ে গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে পাটগ্রাম থানা পুলিশ।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, ভিকটিম তার বোন জামাইসহ থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এ মামলার পলাতক আসামী রবিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone