শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
লালমনিরহাটে নারী ও মেয়ে শিশুদের মৃতদেহের পোস্টমর্টেম করে যাচ্ছেন পুরুষ ডাক্তার ও পুরুষ মর্গ সহকারীরাই!

লালমনিরহাটে নারী ও মেয়ে শিশুদের মৃতদেহের পোস্টমর্টেম করে যাচ্ছেন পুরুষ ডাক্তার ও পুরুষ মর্গ সহকারীরাই!

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিভিন্ন পাড়া/ মহল্লা, গ্রাম-শহর অঞ্চলে খুন, আত্মহত্যাসহ নানাভাবে প্রতিনিয়তই অপমৃত্যু ঘটছে বহু নারী ও মেয়ে শিশুর। নিয়ম অনুযায়ী তাদের মরদেহ পোস্টমর্টেমও করা হচ্ছে। কিন্তু লাশ কাটা ঘরে নারীদেহ কাটা-ছেঁড়ার স্পর্শকাতর এই কাজটা করে যাচ্ছেন পুরুষ ডাক্তার ও পুরুষ মর্গের সহকারীরা। ডাক্তার বা মর্গ সহকারী হিসেবে মহিলাদের এ দায়িত্বে আসতে দেখা যাচ্ছে না। লালমনিরহাট সদর হাসপাতালে শুধু পুরুষ ডাক্তার ও পুরুষ মর্গ সহকারীরাই দিনের পর দিন নারী ও মেয়ে শিশুদের মৃতদেহের পোস্টমর্টেম করে যাচ্ছেন।

 

ভূক্তভোগী অনেক পরিবারেরই আক্ষেপ, পারিবারিক সহিংসতা বা দূর্ঘটনায় মৃত্যু ছাড়াও নানা অনৈতিক কর্মকাণ্ডে শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় অনেক নারী ও মেয়ে শিশু। মৃত্যুর পর তাদের নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের টেবিলে। যেখানে পরীক্ষা-নিরীক্ষার সবটুকুই সম্পন্ন করেন পুরুষ ডাক্তার ও পুরুষ মর্গ সহকারীরা। সব ধর্মের মানুষের ক্ষেত্রেই এটি অনৈতিক ও সম্মানহানিকর। ভয়ানক মর্মপীড়ায় আক্রান্ত এসব পরিবারের পক্ষ থেকে দ্রুত মহিলা ডাক্তার ও মর্গ সহকারী নিয়োগ দেয়ার দাবি তোলা হলেও নানা কারণে তার বাস্তবায়ন ঘটছে না।

 

অভিযোগ রয়েছে, লালমনিরহাট সদর হাসপাতালের মর্গ সহকারীরা মদ্যপ অবস্থায় নারী ও মেয়ে শিশুদের অঙ্গ-প্রত্যঙ্গ কাটা-ছেঁড়া কাজটি করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone