শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
ভুল মনোনয়নে নৌকা ডুবল লালমনিরহাটের একটি ইউনিয়নে

ভুল মনোনয়নে নৌকা ডুবল লালমনিরহাটের একটি ইউনিয়নে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ভুল মনোনয়নে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে ডুবল নৌকা। মঙ্গলবার (২০ অক্টোবর) দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে শোচনীয় পরাজয় ঘটে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রর্থীর। দলগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী আব্দুল গফুরকে ৪হাজার ৮১টি ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ বর্মন।

স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, দলগ্রামে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয়ের পেছনের মূল কারণ হলো ভুল মনোনয়ন। ভুল মনোনয়নে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনেও লালমনিরহাট জেলায় বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীর অনেকের শোচনীয় পরাজয় ঘটে।

নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, তৃণমূলের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃত্ব দলগ্রাম ইউনিয়নে মনোনয়ন দেয়। বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল গফুর হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ বর্মনের কাছে। দলীয় প্রার্থী আব্দুল গফুরের প্রতি দীর্ঘদিন থেকে দলীয় কর্মীদের রয়েছে নানা ক্ষোভ। ফলে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ক্ষোভের প্রতিফলন ঘটেছে এ নির্বাচনে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone