শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন র‍্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ১১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার
লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত প্রচারনায়

লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত প্রচারনায়

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়াতেই লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা এলাকার মেয়র পদে নির্বাচনে আগ্রহীদের ছবিসহ দোয়া প্রার্থীর শুভেচ্ছার প্যানা ও পোস্টার এখন শোভা পাচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে। আর এ প্যানা ও পোস্টারের মাধ্যমেই নির্বাচনে আগ্রহী সম্ভাব্য প্রার্থীগণ তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার গত নির্বাচন হয়েছে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সে মতে আসন্ন পৌরসভা নির্বাচন চলতি ২০২০ সালের ডিসেম্বরে হতে পারে। তবে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীরা এখন আর ঘরে বসে নেই। তারা প্রতিনিয়তই ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন।

 

ভোটারদের নিকট তারা তাদের আগ্রহ প্রকাশ করার জন্য প্যানা ও পোস্টারে নিজের ছবি ও শুভেচ্ছা বাক্য লিখে গোটা পৌর এলাকা ভরে দিয়েছেন। আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের কোষাধ্যক্ষ রেজাউল করিম স্বপন, সাবেক মেয়র মোশারফ হোসেন রানা, জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মজমুল হোসেন প্রামানিক, সাবেক প্যানেল মেয়র এস এম ওয়াহিদুল হাসান সেনা।

আসন্ন পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র শমসের আলী, এ কে এম মোস্তফা সালাউজ্জামান ওপেল, আব্দুল হামিদ, ওয়াজেদুল ইসলাম শাহীন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার মেয়র প্রার্থীর সংখ্যা আর বাড়বে না কমবে তা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone