শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ক্ষেত পরিচর্যায় ব্যস্ত নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পরিচিতি এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত একটি জনপথের সার্বিক উন্নয়নের মূলমন্ত্র সেতু-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৬২হাজার ৪শত টাকার ইস্কাপ সিরাপ, বাংলাদেশি সার, কীটনাশক ও পাট জব্দ বিনা পারিশ্রমিকে ২৭বছর ধরে রেলওয়ে গেট পাহারা দিচ্ছেন বেলাল হোসেন সবুজের সমারোহে ভরে উঠেছে আগাম জাতের সবজি চাষ প্রাক্তন সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত নিহত আরিফুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৬২হাজার ৪শত টাকার ইস্কাপ সিরাপ, বাংলাদেশি সার, কীটনাশক ও পাট জব্দ

১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৬২হাজার ৪শত টাকার ইস্কাপ সিরাপ, বাংলাদেশি সার, কীটনাশক ও পাট জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, বাংলাদেশি সার, কীটনাশক ও পাট জব্দ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪টি বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ সিরাপ, বাংলাদেশি সার, কীটনাশক ও পাট জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল পাচারের চেষ্টা করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ৫০মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার খামারভাতী এবং বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০মিনিটে রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা নামক স্থানে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝাউরানী বিওপি এলাকা থেকে ৫০টি বোতল এবং রামখানা বিওপি এলাকা থেকে ৯২টি বোতলসহ সর্বমোট ১শত ৪২টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

এছাড়াও, শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৫টা ৪০মিনিটে বাগভান্ডার বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পাথরডুবি এবং রাত ১০টা ৩০মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার বানিয়াটারী নামক স্থানে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশি সার ও পাট নিয়ে যেতে দেখে ধাওয়া করলে তারা বহনকৃত মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বাগভান্ডার বিওপি এলাকা থেকে ২শত ৫০কেজি বাংলাদেশি ইউরিয়া সার, ১শত কেজি পটাশ সার ও কীটনাশক এবং দিঘলটারী বিওপি এলাকা থেকে ৪শত ৬০কেজি বাংলাদেশি পাট জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ১শত ৪২টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপের সিজার মূল্য ৫৬হাজার ৮শত টাকা, ২শত ৫০কেজি বাংলাদেশি ইউরিয়া সার, ১শত কেজি পটাশ সার ও কীটনাশকের সিজার মূল্য ১৩হাজার ৬শত টাকা এবং ৪শত ৬০কেজি বাংলাদেশি পাটের সিজার মূল্য ৯২হাজার টাকা। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১লক্ষ ৬২হাজার ৪শত টাকা। এছাড়াও, চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone