শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবন্ধী শিশুদের প্রতি সবার ধ্যান-ধারণার পরিবর্তন হওয়া জরুরি-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

প্রতিবন্ধী শিশুদের প্রতি সবার ধ্যান-ধারণার পরিবর্তন হওয়া জরুরি-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি সবার ধ্যান-ধারণার পরিবর্তন হওয়া জরুরি। বেশিরভাগ মানুষ এই সব বিশেষ চাহিদার শিশুকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে। কিন্তু এই শিশুদের প্রতি সবার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলে আমাদের সমাজের জন্যই ভালো হবে। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা সমাজের মূল স্রোতধারায় মিশে যেতে পারে। কখনোই তাদের নিয়ে বিরূপ মন্তব্য, হাসি-তামাশা বা মজা করা যাবে না। তারা যাতে সহজেই পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে পারে, সে ব্যাপারে সবাইকেই চেষ্টা করতে হবে। আমাদের একটু ভালো আচরণ ও সহযোগিতা তাদের জীবনটাকে সহজ করে দিতে পারবে। স্কুল, কলেজ, অফিস সর্বত্র তারা যেন নির্বিঘ্নে তাদের কাজকর্ম করতে পারে, সেই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ আরডিআরএস আই কেয়ার সেন্টার সান্ধ্যকালীন চক্ষু সেবার শুভ উদ্বোধন শেষে আরডিআরএস পুনর্বাসন কেন্দ্রের দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরডিআরএস বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ আরিফুজ্জামান আরিফ-এঁর সঞ্চালনায় এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, আরডিআরএস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান, হেড অব এমইএল মোঃ মামুনুর রশীদ, টিম লিডার কে এম রাশেদুল আরেফিন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মতিউর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর ফরাজদুক ভূঞা, ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (স্বাস্থ্য) জেসমিন আক্তার, অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone