শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :

বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা পরিষদের আয়োজনে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone