শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
রাতে হঠাৎ বাড়ি পুড়ে ছাই : অসহায় পরিবারটির কেউ খোঁজ নেয়নি

রাতে হঠাৎ বাড়ি পুড়ে ছাই : অসহায় পরিবারটির কেউ খোঁজ নেয়নি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে  লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের এক অসহায় কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়েছে।

 

জানা যায়, গতকাল শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টা ৩০ঘটিকার দিকে বড়বাড়ী ইউনিয়নের ছাটহর নারায়ন গ্রামের মৃত্য ফজল আলীর ছেলে ইদ্রিস আলী (৬০) দশ সন্তান নিয়ে ৩শতক জমির উপর তিনটি ঘর তুলে বসবাস করে আসছে। সেই তিনটি ঘরের একটি ঘর গতকাল রাতে পুড়ে ছাই হয়ে যায়।

ইদ্রিস আলী জানায়, আমি গরীব মানুষ অন্যের মাছের প্রজেক্ট পাহাড়া দেই।  প্রতিদিনের ন্যায় গতকাল রাতেও সেখানে ছিলাম হঠাৎ শুনি বাড়িতে আগুন লাগছে। এসে দেখি সব শেষ। এনজিও থেকে ঋণ করে ঘর ও কিছু আসবাবপত্র নিয়েছিলাম  সব কিছু তো পুড়ে ছাই হয়ে গেলো। কেমনে আমার এই ক্ষতি পুরন হবে।

 

এলাকাবাসী জানায়, লোকটি নিঃশ্ব হয়েছে। কাল রাতের ঘটনা এখনও কেউ খোঁজ নেয়নি পরিবারটির।

 

ফায়ার সার্ভিস কর্মীরাদের লিডার তাজউদ্দিন আহম্মেদ জানান, আমরা  রাত ৯টা ৫০মিনিটের দিকে খবর পাই। আমরা গিয়ে দেখি এলাকার লোকজন মিলে আগুন নিভাইছে। প্রায় ১লক্ষ টাকার ক্ষতি হয়েছে পরিবারটির। বাড়ির উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ এর তার চলে যাওয়ায় শর্টসার্কিট হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

 

এ বিষয়ে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী মোল্লা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবাটির খোঁজ খবর নিচ্ছি এবং উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে খুব তারাতারি সরকারি ভাবে সহযোগিতা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone