শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস

রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস

রংপুর ও লালমনিরহাটে র‌্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনী ধ্বংস করেছে।

‎বৃহস্পতিবার (৭ মে) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

সাম্প্রতিক সময়ে রংপুর ও লালমনিরহাট জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।

র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় বুধবার (৬ মে) সকাল ১১টা হতে বিকাল ৩টা ৩০মিনিট পর্যন্ত র‌্যাব-১৩ রংপুর সিপিএসসি এর চৌকস আভিযানিক দল, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এবং পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লালমনিরহাট এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র এর প্রতিনিধিগণের নেতৃত্বে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(১)(২)/১৫(১) ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার/মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি সম্বলিত কয়লা ব্যবহার/নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ইটভাটার মালিক মেসার্স নিউ জি এ ব্রিকস্ মোঃ গোলজার হোসেন (৪৯)কে ৫লক্ষ টাকা এবং মেসার্স এস এ বি ব্রিকস্ মোঃ শহিদুল ইসলাম (৫৬)কে ২লক্ষ টাকাসহ সর্বমোট ৭লক্ষ টাকা জরিমানা করা হয়।

পৃথক অপর একটি মোবাইল কোর্ট অভিযানে বুধবার (৬ মে) সকাল ৯টা হতে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর চৌকস আভিযানিক দল, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজায়ান উল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র এর প্রতিনিধিগণের নেতৃত্বে রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ১৫(১) ধারা অনুসারে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স হক ব্রিক্স এর ইটভাটার একটি চিমনী ধ্বংস করা হয়।

বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone