রংপুর ও লালমনিরহাটে র্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনী ধ্বংস করেছে।
বৃহস্পতিবার (৭ মে) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
সাম্প্রতিক সময়ে রংপুর ও লালমনিরহাট জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।
র্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় বুধবার (৬ মে) সকাল ১১টা হতে বিকাল ৩টা ৩০মিনিট পর্যন্ত র্যাব-১৩ রংপুর সিপিএসসি এর চৌকস আভিযানিক দল, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এবং পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লালমনিরহাট এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র এর প্রতিনিধিগণের নেতৃত্বে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(১)(২)/১৫(১) ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার/মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি সম্বলিত কয়লা ব্যবহার/নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ইটভাটার মালিক মেসার্স নিউ জি এ ব্রিকস্ মোঃ গোলজার হোসেন (৪৯)কে ৫লক্ষ টাকা এবং মেসার্স এস এ বি ব্রিকস্ মোঃ শহিদুল ইসলাম (৫৬)কে ২লক্ষ টাকাসহ সর্বমোট ৭লক্ষ টাকা জরিমানা করা হয়।
পৃথক অপর একটি মোবাইল কোর্ট অভিযানে বুধবার (৬ মে) সকাল ৯টা হতে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর চৌকস আভিযানিক দল, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজায়ান উল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র এর প্রতিনিধিগণের নেতৃত্বে রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ১৫(১) ধারা অনুসারে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স হক ব্রিক্স এর ইটভাটার একটি চিমনী ধ্বংস করা হয়।
বিভিন্ন অপরাধ দমনে র্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.