শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত

নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত

রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও লালমনিরহাট জেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আবু জাফর, রংপুর বিভাগীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব আল আমিন, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সাগর, কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল, লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জহুরুল হক প্রমুখ। ​এ সময় লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
‎​
‎​মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ এপ্রিল রংপুর প্রাইম হাসপাতালের সামনে এক দল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্মাণ শ্রমিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আলমগীর ও শাহ জামাল নামে দুই শ্রমিক গুরুত্বর আহত হন। আহত আলমগীর বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

‎​বক্তারা অভিযোগ করেন, ঘটনার ৮দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। শ্রমিক নেতাদের দাবি, অদৃশ্য শক্তির ইশারায় পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

​সমাবেশ থেকে আগামী ৩দিনের মধ্যে হামলাকারী ও চাঁদাবাজদের গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় রংপুর বিভাগ জুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

উল্লেখ্য যে, মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone