শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা র‌্যাবের অভিযানে মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব অনুষ্ঠিত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড

র‌্যাবের অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে ২০টি বোতল এসকাফ জব্দসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র‍্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টা ১০মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী সাকিনস্থ ধৃত আসামি ইলিয়াছ হোসেন এর বসতবাড়ির উত্তর দুয়ারী গোয়াল ঘরের সামনে উঠানের উপর অভিযান পরিচালনা করে সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর রক্ষিত ২০টি বোতল এসকাফ জব্দসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উত্তর বত্রিশ হাজারী এলাকার আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে মোঃ ইলিয়াছ হোসেন (৪৮) এবং একই এলাকার মোঃ আমিনুর রহমান (৪০)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধৃত আসামিদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone