শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে জরিমানা র‌্যাবের অভিযানে মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব অনুষ্ঠিত মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত মাদক ও জুয়ার ভয়াবহ থাবা নির্মূল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮টি মামলায় জরিমানা ও ৫জনের কারাদণ্ড

চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান ২জন আসামিকে গ্রেফতার করেছে।

‎সোমবার (১৩ এপ্রিল) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

ঘটনার বিষয়ে বাদী মোঃ আব্দুস সামাদ এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামি এবং তাদের সহযোগিরা বৃহস্পতিবার (৯ এপ্রিল) ধারালো অস্ত্র দ্বারা ভিকটিমের গলার ডানপাশে সজোরে কোপ মারলে ভিকটিমের গলার ডান পাশে কানের নিচে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং আসামিরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে ত্যাগ করে। বাদী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোতয়ালী থানাকে অবগত করলে থানা পুলিশ ভিকটিমের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬/১১৪/১৪৯ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপক ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপক ভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুরের একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টা ৪০মিনিটে রংপুর জেলার মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া জনৈক রুবেল এর বাড়ী অভিযান পরিচালনা করে আসামী ২জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর মহানগরের কোতয়ালী থানার রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া এলাকার মৃত মুসলিমের ছেলে মোঃ মমিন মিয়া (৪২) ও মোঃ মমিন মিয়ার স্ত্রী মোছাঃ সুইটি বেগম (৩৫)।

প্রাথমিকভাবে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকান্ড সংঘটিত হয়। ঘটনার আগের দিন বুধবার (৮ এপ্রিল) আসামি মমিনের স্ত্রী সুইটি বেগম তার কন্যাকে নিয়ে স্কুল থেকে ফিরে আসার সময় ভিকটিম রাকিবের সাথে বাক-বিতন্ডা হয়। পরবর্তীতে, আসামি সুইটি বেগম তার স্বামী অপর আসামি মোমিনকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে মোমিনকে উস্কানি দেয়। এরই ধারাবাহিকতায় পরের দিন ভিকটিম রাকিবকে দেখতে পেয়ে আসামি মমিন বাড়ি থেকে ছুরি এনে আঘাত করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও এই ধরনের সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone