শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

‎রোববার (১২ এপ্রিল) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কাশিপুর এবং গোড়ক মন্ডল বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় হিরোইন, ইয়াবা এবং ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ৩জনকে আটক করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা ভারতীয় মাদকদ্রব্য সীমান্ত দিয়ে পাচার করবে। উক্ত তথ্যের আলোকে, শনিবার (১১ এপ্রিল) রাত ৯টা ১৫মিনিটে কাশিপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার আজোয়াটারী নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ হৃদয় বাবু (২৫) ও মোঃ ফেরদৌস বাবু (২৫) কে আটক করতে সক্ষম হয়। মোঃ হৃদয় বাবু কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ব্যাপারীটারী গ্রামের মোঃ এনতাজুল ব্যাপারীর ছেলে। এবং মোঃ ফেরদৌস বাবু কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার হাসেম বাজার গ্রামের মোঃ আবু সিদ্দিকের ছেলে। ২জনকে ভারতীয় হিরোইন ৪ গ্রাম ও ইয়াবা ১০০পিছসহ আটক করতে সক্ষম হয়।

এছাড়াও, শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় গোড়ক মন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম ফুলমতি নামক স্থানে বিজিবি’র অপর একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আলমগীর হোসেন (৩৪) কে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ১৯পিছসহ আটক করতে সক্ষম হয়। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চর গোড়কমন্ডল গ্রামের মোঃ হানিফ আলীর ছেলে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় হিরোইন ৪ গ্রাম, যার সিজার মূল্য ১২হাজার টাকা ও ইয়াবা ১০০পিছ, যার সিজার মূল্য ৩০হাজার টাকা এবং ট্যাপেনটাডল ট্যাবলেট ১৯পিছ, যার সিজার মূল্য ১হাজার ৯শত টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৪৩হাজার ৯শত টাকা। উপরোক্ত ঘটনায় আটককৃত আসামীদেরকে ফুলবাড়ী থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সব সময় আপসহীন। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone